ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
নারায়ণগঞ্জের পূর্বাচলে সিএনজি ও রেডিমিক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু। আহত-৪
নতুনসময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 19 February, 2025, 7:05 PM

নারায়ণগঞ্জের পূর্বাচলে সিএনজি ও রেডিমিক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু। আহত-৪

নারায়ণগঞ্জের পূর্বাচলে সিএনজি ও রেডিমিক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু। আহত-৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল তিন’শ ফিট সড়কে  যাত্রীবাহি সিএনজি অটোরিকশার সাথে আজিক গ্রুপের রেডিমিক্স ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ আহত হয় আরও চারজন। এই ঘটনায় পুলিশ রেডিমিক্স গাড়ির চালক ও হেলপার কে আটক করেছেন।

বুধবার(১৯ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে পূর্বাচল সড়কের পশি মাজার রোড চত্ত্বরে এই দূর্ঘটনা ঘটে।


পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ( এসআই) জাহাঙ্গীর আলম জানায়, বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর কুড়িল থেকে একটি সিএনজি অটোরিকশা (ঢাকা মেট্রো-থ১১-৩৫৯২) কাঞ্চন যাবার পথে পূর্বাচল তিন`শ ফিট সড়কের পশি মাজার রোড চত্ত্বরে পূর্বাচলে প্রবেশের মুখে দ্রুতগতির রেডিমিক্স ট্রাকের(ঢাকা মেট্রো-শ ১৪-০৫৫৪) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আরোবি আক্তার (৩২) খাইরুল ইসলাম (৩৫) নিহত হয়। এসময় আহত হয় সিএনজির চালকসহ আরও তিন যাত্রী। এ ঘটনায় পুলিশ রেডিমিক্স গাড়ির চালক ফকরুল ইসলাম ও তার হেলপার সাহেদুল ইসলামকে আটক করা হয়। জব্দ করা হয়  ওই রেডিমিক্স ট্রাক।নিহতদের লাশ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য মর্গে ও আহতদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় ওই পুলিশ কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status