ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
নেত্রকোণায় তারুণ্যের উৎসবে সাঁতার প্রতিযোগিতা
নতুনসময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 19 February, 2025, 6:55 PM

নেত্রকোণায় তারুণ্যের উৎসবে সাঁতার প্রতিযোগিতা

নেত্রকোণায় তারুণ্যের উৎসবে সাঁতার প্রতিযোগিতা

তারুণ্যের উৎসব উপলক্ষে নেত্রকোণায় সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়েছে।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলের দিকে নেত্রকোণা জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় পৌর পুকুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাঁতার প্রতিযোগিতা হয়েছে।
সাঁতার প্রতিযোগিতায় দশটি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ গ্রহণ করে। 

প্রতিযোগিতা শেষে জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তারের সভাপতিত্বে ক্রীড়া শিক্ষক শাহানুল কবীর মুন্নার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাফিকুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কাশেম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য হেদায়েত উল্লাহ রুমিন প্রমুখ।
পরে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status