|
টিকল না তৃতীয় সংসারও, হ্যাটট্রিক ডিভোর্স নিয়ে যা বললেন হৃদয় খান
নতুন সময় প্রতিবেদক
|
![]() টিকল না তৃতীয় সংসারও, হ্যাটট্রিক ডিভোর্স নিয়ে যা বললেন হৃদয় খান জানা গেছে, বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়েই তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা। বিভিন্ন সূত্রের বরাতে জানা আরও জানা গেছে, অনেক আগেই হৃদয় খান ও হুমায়রার ডিভোর্স হয়ে গেছে। হৃদয়ের ওপর নানা কারণে বিরক্ত হয়ে ডিভোর্স লেটার পাঠান হুমায়রা। কিন্তু, ডিভোর্সের বিষয়টি এতদিন গোপন রেখেছে হৃদয় ও তার পরিবার। এদিকে বিচ্ছেদের খবরটি ছড়িয়ে পড়লেও, তা নিয়ে মুখ খুলতে নারাজ হৃদয় খান। তিনি বলেন, বিষয়টি খুব সেনসেটিভ, তাই এটি নিয়ে আপাতত কোনো কথা বলতে চাই না। এর আগে, ২০১৫ সালের ১ আগস্ট নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন হৃদয় খান। কিন্তু এক বছর পূর্তির আগেই ২০১৬ সালের ৬ এপ্রিল ডিভোর্স হয়ে যায় তাদের। বিচ্ছেদের এক বছর পার হতেই ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। কয়েক মাস পর রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। এ দুই বিয়ের আগে ২০১০ সালে পূর্ণিমা আক্তার নামে একজনকে বিয়ে করেছিলেন হৃদয় খান। কিন্তু, ছয় মাস যাওয়ার আগেই ভেঙে যায় সেই সংসার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
