|
ওয়ালটন-বিটিভি অফিসার্স ক্লাব শীতকালিন ক্রীড়া উৎসব শুরু
নতুন সময় প্রতিবেদক
|
![]() ওয়ালটন-বিটিভি অফিসার্স ক্লাব শীতকালিন ক্রীড়া উৎসব শুরু বিকেলে বিটিভি ভবন প্রাঙ্গণে ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার ও বিটিভি অফিসার্স ক্লাবের সভাপতি নুরুল আজম পবন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডভাইজার (স্পোর্টস) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিটিভি ও ওয়ালটনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ১৫ দিন ব্যাপী এই ক্রীড়া উৎসবের ৬টি ইভেন্টে বাংলাদেশ টেলিভিশনের শতাধিক ক্রীড়াবিদ অংশগ্রহণ করতে যাচ্ছেন। ইভেন্টগুলো হলো- ব্যাডমিন্টন (পুরুষ ও নারী), দাবা, ক্যারম, গোলক নিক্ষেপ, লুডু ও পিলো পাসিং।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
