|
নায়িকা হতে গেলে বিয়ে করে মা হওয়া যাবে না: শিবা
নতুন সময় ডেস্ক
|
![]() নায়িকা হতে গেলে বিয়ে করে মা হওয়া যাবে না: শিবা ১৯৯১ সালে সুনীল দত্তর পরিচালনায় 'ইয়ে আগ কাব বুজেগি' সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন শিবা। এ সিনেমায় সুনীল দত্ত ও রেখাও ছিলেন। তবে দীর্ঘ ফিল্মি ক্যারিয়ারে সম্প্রতি এক মন্তব্য করে আলোচনার সৃষ্টি করলেন শিবা আকাশদীপ সাবির। মুম্বাই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অতীতে অভিনেত্রীদের সঙ্গে হওয়া অবিচার নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। শিবা বলেন, এখন যুগ বদলেছে। আমাদের সময় নায়িকাদের ব্যক্তিগত জীবন বলে কিছু ছিল না। তাদের প্রেমিক থাকা চলবে না, থাকলে কাজ পাওয়া খুব মুশকিলের ব্যাপার ছিল। অভিনেত্রী বলেন, সেই সময় তো প্রযোজকরা শর্ত দিতেন— অভিনেত্রী হতে গেলে বিয়ে করা যাবে না। মা হওয়া তো দূরের কথা। নায়িকারা পর্দায় যে নায়কের সঙ্গে রোম্যান্স করছেন, তা যেন আসল মনে হয়। যা নাকি বাস্তবে অন্য কারওর সঙ্গে সম্পর্কে থাকলে হবে না। এমন সব অদ্ভূত দাবি করতেন প্রযোজকরা। তার মধ্যেও লড়াই করে অনেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাদের সাধুবাদ জানান শিবা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
