|
বৈশ্বিক বিপর্যয় মোকাবিলায় যুক্তরাষ্ট্রের জরুরি সহায়তা দলের কার্যক্রম আর চলবে না
নতুন সময় ডেস্ক
|
![]() বৈশ্বিক বিপর্যয় মোকাবিলায় যুক্তরাষ্ট্রের জরুরি সহায়তা দলের কার্যক্রম আর চলবে না দ্য ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স রেসপন্স টিম বা ডিএআরটিএস নামে পরিচিত কর্মসূচিতে উচ্চ প্রশিক্ষিত কর্মীরা কাজ করে থাকেন। কোনো বিপর্যয় বা গুরুতর সংকটকালে যুক্তরাষ্ট্র সরকারের মানবিক সহায়তায় নেতৃত্ব দিতে এসব কর্মীকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মোতায়েন করা হতো। দ্য ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স রেসপন্স টিম বা ডিএআরটিএস নামে পরিচিত কর্মসূচিতে উচ্চ প্রশিক্ষিত কর্মীরা কাজ করে থাকেন। কোনো বিপর্যয় বা গুরুতর সংকটকালে যুক্তরাষ্ট্র সরকারের মানবিক সহায়তায় নেতৃত্ব দিতে এসব কর্মীকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মোতায়েন করা হতো। সাম্প্রতিকতম ইতিহাসে ডিএআরটিএসের কর্মীদের যেখানে মোতায়েন করা হয়েছে, সেগুলোর একটি হাইতি। ২০১০ সালে প্রলয়ঙ্করী এক ভূমিকম্পে দেশটিতে প্রায় ৩ লাখ মানুষ মারা যান। এ ছাড়া ২০১১ সালে জাপানে তীব্র ভূমিকম্প ও সুনামির আঘাত ছাড়াও ইরাক ও সিরিয়া যুদ্ধে এ দলকে মোতায়েন করা হয়েছিল। জাপানে ওই ভূমিকম্পে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় ও তেজস্ক্রিয় উপকরণ ছড়িয়ে পড়ে। শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হওয়ার আশঙ্কায় নাম প্রকাশে অনিচ্ছুক ইউএসএআইডির সাত কর্মী রয়টার্সকে বলেছেন, বর্তমানে আফগানিস্তান, গাজা, সুদান ও ইউক্রেনে ডিএআরটিএসের কার্যক্রম চলছে। কিন্তু সম্প্রতি ইউএসএআইডিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তহবিলের জোগান বন্ধ করে দেওয়ায় এ চার স্থানে আর স্বাভাবিক কাজ চালাতে পারবে না ডিএআরটিএস। ডিএআরটিএসের কিছু কর্মীকে ইতিমধ্যে ওয়াশিংটনে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য কর্মীরা তাঁদের অফিশিয়াল ই–মেইল বা অন্যান্য ইলেকট্রনিক ব্যবস্থায় প্রবেশ করতে পারছেন না। কিছু সূত্র বলছে, ক্ষেত্রবিশেষে এক–একটি ডিএআরটিএস–এর সদস্য সংখ্যা ১০ থেকে ৫০ জনের বেশি হয়ে থাকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ আটক
