ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
চকলেট মনে করে মুখে দিলেন, মুহূর্তেই যা হয়ে গেল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 14 February, 2025, 7:30 PM

চকলেট মনে করে মুখে দিলেন, মুহূর্তেই যা হয়ে গেল

চকলেট মনে করে মুখে দিলেন, মুহূর্তেই যা হয়ে গেল

চকলেট ভেবে মুখে দেওয়ার পর আতশবাজি বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন চীনের সিচুয়ান প্রদেশের এক তরুণী। বিস্ফোরণের ফলে তার মুখে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ‘শুয়াং পাও’ নামে পরিচিত এক ধরনের আতশবাজির মোড়ক চকলেটের মতো হওয়ায় তরুণী ভুল করে সেটি খেয়ে ফেলেন।

ভুক্তভোগী উ নামের ওই তরুণী জানান, আতশবাজিটি তার ছোট ভাই বাড়িতে এনেছিল। অন্ধকারে বসে টিভি দেখার সময় তিনি সেটিকে চকলেট ভেবে মুখে দেন, তখনই মুখের ভেতর বিস্ফোরণ ঘটে।

এই বিশেষ ধরনের আতশবাজি আগুন ছাড়াই সামান্য চাপেই ফেটে যায়। উঁচু থেকে ফেলা বা পায়ের চাপ পড়লেও এটি বিস্ফোরিত হতে পারে।

বিস্ফোরণের পরও উ মুখে তীব্র ব্যথা অনুভব করেননি, তবে বারুদের গন্ধ পান এবং মুখের ভেতরে অনুভূতিহীনতা টের পান। দুর্ঘটনার পর তিনি বিষয়টি সামাজিক মাধ্যমে শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status