|
ভারত ও মিয়ানমার থেকে এলো ৩৭ হাজার টন চাল
নতুন সময় ডেস্ক
|
![]() ভারত ও মিয়ানমার থেকে এলো ৩৭ হাজার টন চাল বুধবার (২৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এ ছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে একই বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি বিএমসি প্যানডোরা। উভয় দেশ থেকেই এ চাল খাদ্য অধিদপ্তর আমদানি করেছে জানিয়ে ইমদাদ ইসলাম আরও বলেন, দ্রুতই জাহাজ থেকে চাল খালাস শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দুর্নীতির অভিযোগ জমা পড়ছে প্রতিদিন, অনুসন্ধান–মামলা বন্ধ
মানবজাতির অন্বেষণের সর্বশ্রেষ্ঠ কীর্তি: ৫০ বছর পর এক আলোক-দিন দূরত্বে ভয়েজার ১
সোনারগাঁওয়ে মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত
পটুয়াখালীতে উত্তাল সাগরে মাছের আকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার
