ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
পিরোজপুরে জুলাই বিপ্লবে আহত শাহ আলমের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন জেলাপ্রশাসক
জালিস মাহমুদ ,পিরোজপুর
প্রকাশ: Tuesday, 28 January, 2025, 4:00 PM

পিরোজপুরে জুলাই বিপ্লবে আহত শাহ আলমের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন জেলাপ্রশাসক

পিরোজপুরে জুলাই বিপ্লবে আহত শাহ আলমের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন জেলাপ্রশাসক

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) জুলাই বিপ্লবে ঢাকার শাহবাগে আহত ইমাম হোসেনকে কর্মসংস্থানের জন্য মালামাল সহ দোকানের ব্যবস্থা করে দিলেন জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান।

আহত  ইমাম হোসেন নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাহমুদকাঠি গ্রামের মৃত মো. আফসার উদ্দিন এর ছেলে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ জেলা প্রশাসকের পক্ষ থেকে মুদি মনোহরি দোকানের মালামালসহ দোকানের চাবি হস্তান্তর করেন তার কাছে। 

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার শাহবাগে ১১ই জুলাই পুলিশের লাঠিচার্জে আহত হন তিনি।  এ সময় তার বাঁ হাত ভেঙে যায়। পরবর্তীতে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় জেলা প্রশাসক তাকে একটি ঘরের ব্যবস্থা করে দেন।

মালামাল সহ দোকান পেয়ে জুলাই বিপ্লবে আহত মো. ইমাম হোসেন বলেন, ১১ই জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ঢাকার নবাবপুর থেকে রাজমিস্ত্রি কাজের জন্য ঢাকা শাহবাগ চত্বরে পৌঁছালে আকস্মিক বেপরোয়া ভাবে পুলিশ আমার উপরে লাঠিচার্জ করে। লাঠির আঘাতে আমি মারাত্মকভাবে আহত হই একপর্যায়ে আমার বা হাত ভেঙে যায়। আমি এখন ভারী কাজ করতে পারি না তাই জেলা প্রশাসক আমাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। সরকারের অনুগ্রহে আমি এখন আমার পরিবারকে নিয়ে বেঁচে থাকতে পারবো। 

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে আহতদের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছেন এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের নির্দেশে নেছারাবাদ উপজেলায় কর্মসংস্থানের জন্য ইমাম হোসেনকে কিছু মালামাল দিয়ে একটি দোকানের ব্যবস্থা করে দিয়েছি। জেলা প্রশাসকের নির্দেশনায় এ ধরনের কার্যক্রম আরো অব্যাহত থাকবে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status