|
সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
নতুন সময় ডেস্ক
|
![]() সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ শুক্রবার (২৪ জানুয়ারি) উপজেলার এনায়েতপুর সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ান। জানা যায়, উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্তের শূন্য রেখার ৩২৩নং পিলারের পাশ থেকে আল আমিনকে ধরে নিয়ে যাওয়া হয়। আল আমিন দ্বীপনগর গ্রামে আইজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, সকালে এনায়েতপুরের দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্যরেখার ৩২৩নং পিলারের পাশে আল আমিন নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বিজিবি সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানান। তবে কী কারণে তাকে আটক করে নিয়ে যায় তা এখনও জানা যায়নি। এ দিকে দিনাজপুর-৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে ইউপি সদস্য আবু সুফিয়ান বলেন, ‘বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে কৃষক আল আমিনকে হস্তান্তর করার কথা রয়েছে। এ ঘটনায় পর স্থানীয়রা বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
