ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
মাধবপুরে একান্ন লাখ টাকার ভারতীয় কসমেটিক্স ও ক্যান্ডি জব্দ
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Thursday, 23 January, 2025, 6:23 PM

মাধবপুরে একান্ন লাখ টাকার ভারতীয় কসমেটিক্স ও ক্যান্ডি জব্দ

মাধবপুরে একান্ন লাখ টাকার ভারতীয় কসমেটিক্স ও ক্যান্ডি জব্দ

হবিগঞ্জের মাধবপুরে প্রায় একান্ন লাখ টাকার ভারতীয়  কসমেটিক্স ও ক্যান্ডি আটক করে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ মোঃ ইমতিয়াজ জানান, বৃহস্পতিবার ২৩ জানুয়ারি) ভোরে  সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৯৯০ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তুলসীপুর বাজার নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের কসমেটিক্স সামগ্রী-১২,২২৮ পিস এবং থ্রি-ডি আইবল ক্যান্ডি-৯,৩৭৫ পিস* আটক করে জব্দ করেন। জব্দকৃত অবৈধ চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য একান্ন লক্ষ বারো হাজার সাতশত টাকা। জব্দকৃত চোরাচালানী মালামালসমূহ হবিগঞ্জ কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status