|
সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ এর উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ এর উদ্বোধন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রাথমিক বিদ্যালয় গোল কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম। এসময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, সাতক্ষীরা জেলা বিএনপি'র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা, জেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফার, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, সাতক্ষীরা জেলা জাসাসের সভাপতি শেখ জিল্লুর রহমান, কলারোয়া পৌর জামায়াতের আমির অধ্যাপক ইউনুস আলী বাবু, জেলা ফুটবল কোর্স ইকবাল কবির খান বাপ্পি প্রমূখ। সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধনী খেলায় অংশ নেয় আশাশুনি শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধনী খেলায় অংশ নেয় আশাশুনি আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম দেবহাটা টাউন শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উদ্বোধনী খেলায় এবং প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাসহ জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত
