ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রশাসনের সাথে রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময়
মোঃ মাহফুজুর রহমান মাসুম
প্রকাশ: Thursday, 23 January, 2025, 6:21 PM

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রশাসনের সাথে রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময়

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রশাসনের সাথে রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময়

বরিশাল জেলা উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদেরর মাঠে উপজেলা প্রশাসন ও ও বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় স্থানীয়দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪ টায় ইউনিয়ন পরিষদ মাঠে শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব মিয়ার সভাপতিত্বে ও বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব মোঃ হুমায়ুন খান,সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজে সাবেক ভিপি ইমদাদুল হক মিলন, জামায়েত ইসলামের ইউনিয়ন সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল হক।
সভায় প্রধান অতিথি বলেন দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির জন্য একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। তাই দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ করে তুলতে হবে। আমরা সবাই বাংলাদেশী  তাই সবাইকে মিলেমিশে এই দেশের শান্তি রক্ষা করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status