ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
কুয়েতে মানব পাচার ও জালিয়াতির অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 January, 2025, 12:32 PM

কুয়েতে মানব পাচার ও জালিয়াতির অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে মানব পাচার ও জালিয়াতির অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার

মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে কুয়েতে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল সোমবার ( ১৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েত।  

স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, জননিরাপত্তা বাড়ানো এবং সব ধরনের জালিয়াতির বিরুদ্ধে লড়াইয়ে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে অভিযানটি চালানো হয়। 

এসময় তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুজন মানব পাচারের সঙ্গে জড়িত এবং একজন স্ট্যাম্প জালিয়াতির সঙ্গে জড়িত। 

কর্তৃপক্ষ জানায়, মানব পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা কুয়েতে একজন কর্মী আনতে এক হাজার ৭০০ থেকে ১ হাজার ৯০০ কুয়েতি দিনার নিতেন। গ্রেপ্তার অপর ব্যক্তিকে সরকারের ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status