ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরায় ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই
ইয়ারব হোসেন সাতক্ষীরা
প্রকাশ: Monday, 20 January, 2025, 7:08 PM

সাতক্ষীরায় ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই

সাতক্ষীরায় ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই

সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার(১৯ জানুয়ারি) সদর উপজেলার কাশেমপুর ও লক্ষীদাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো মো: রফিকুল ইসলাম রফিক(২৭) ও মো: আলিমুদ্দিন গাজী(৪২)। সাতক্ষীরার পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন। 
পুলিশ সুপার জানান, ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরেক আসামী আরাফাত গতকাল আত্মসমর্পণ করেছে। এছাড়া বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে। 
উল্লেখ্য, গতবছরের ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংক থেকে ২৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা উত্তোলনের পর ভোমরায় যাবার পথে ঢালীপাড়া এলাকায় ব্যবসায়ী আমির হামজার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতিকারীরা। এসময় তারা আমির হামজাকে হাতুড়ি দিয়ে আঘাত করে। ঘটনাস্থল থেকে মেহেদী হাসান মুন্না নামের এক ছিনতাইকারীকে ধরে ফেলে স্থানীয় জনগন। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মূল মাস্টারমাইন্ড সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status