ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
"ডিজিটাল নিরাপত্তা" আইনের মামলায় ঠাকুরগাঁওয়ের তিন সাংবাদিক খালাস
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Monday, 20 January, 2025, 6:58 PM

ঠাকুরগাঁও সদর হাসপাতালে বরাদ্দের বিপরীতে রোগীর খাবার পরিবেশনে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জাগো নিউজ২৪.কমের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুসহ তিন সাংবাদিককে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ, সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোতালেব হোসেন এ রায় দেন। একই মামলায় আরও দুই সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের আব্দুল লতিফ লিটু ও প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি রহিম শুভকেও খালাস প্রদান করেন এই বিচারক।

এ তথ্য নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল্লাহ্ আল নোমান ও রংপুর জজ কোর্টের আইনজীবী ফাহিম আহম্মেদ।

আইনজীবী আব্দুল্লাহ্ আল নোমান বলেন, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিরুদ্ধে কোনো তথ্য ও প্রমাণাদি উপস্থিত না করতে পাড়ায় আসামিদের খালাস দিয়েছেন আদালত। আমরা এ রায়ে খুশি। কারণ ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরা যেন সত্য তুলে ধরতে না পারে তাদের কলমকে থামাতে এ আইনের অপব্যবহার করা হয়েছে। আমি এ মামলাটি শুরু থেকে সাংবাদিকদের আইনি সহায়তা ও পরামর্শ দিয়ে আসছি। রায়ে আমিও আনন্দিত।

সচেতন মহল বলছে, ফ্যাসিস্ট সরকারের বানানো ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার ছিলো স্বাধীন গণমাধ্যমের ওপর চরম বেত্রাঘাত। এই আইনে মামলায় সাংবাদিকদের খালাস দিয়ে আদালত প্রমাণ করেছে সাংবাদিকরা জনগণের বন্ধু। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল ও এ রায়ে অত্যন্ত আনন্দিত।

উল্লেখ্য, হাসপাতাল নিয়ে প্রকাশিত সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং জনরোষ সৃষ্টিকারী ও মানহানিকর’ দাবি করে ২০২১ সালের জুলাই মাসে ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ নাদিরুল আজিজ চপল বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১) (ক) ২৫(১) (খ) ২৯(১)/৩১(১)/৩৫(১) ধারায় মামলাটি করেন।

এ মামলায় তানভির হাসান তানু‌কে গ্রেপ্তার করা হ‌লে দেশব্যাপী সাংবা‌দিকসহ সব মহল ব্যাপক প্রতিবাদ জানা‌নো হয়। প‌রে ২০ ঘণ্টার ব্যবধানে সাংবাদিক তানভীর হাসান তানু‌কে জা‌মিন দেন আদালত।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status