|
আইনজীবীকে হত্যাচেষ্টা মামলায় হাসিনা-জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন
নতুন সময় প্রতিবেদক
|
![]() আইনজীবীকে হত্যাচেষ্টা মামলায় হাসিনা-জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন আবেদনে উল্লেখযোগ্য আসামিরা হলেন- ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান কামাল, হাসানুল হক ইনু, আনিসুল হক, মোহাম্মদ এ আরাফাত, ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন, নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক, মাইনুল হোসেন খান নিখিল, হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিকেল ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছাত্র-জনতার মিছিলে ভুক্তভোগী নুপুর আখতার অংশ নেন। এসময় হত্যার উদ্দেশ্যে গুলি করলে তার বাম হাতে ও মাথায় গুলি লাগে। এতে তিনি গুরুতর জখম হন। পরে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হুমকিতে চিকিৎসা না করে ফেরত যেতে হয়। পরবর্তী সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মাথার এক্স-রে করেন। পরে চিকিৎসক রিপোর্ট দেখে তাকে অপারেশন করতে বলেন। গত ১৭ ডিসেম্বর অপারেশন করে তার মাথা থেকে গুলির বিচ্ছিন্ন অংশ বের করা হয়। আদালতে উপস্থিত ছিলেন বাদীর আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম ও ভুক্তোভোগী আইনজীবী নুপুর আখতার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
