|
বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির
শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া
নতুন সময় প্রতিবেদক
|
![]() শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শুক্রবার ২০ ডিসেম্বর, সকাল ১০টায় নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ শহীদ মিয়া ও সাধারন সম্পাদক মোঃ হানিফ সহ নব নির্বাচিত কমিটির সকল সদস্য মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে শহীদ রাষ্ট্রপতির মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ডাঃ মোঃ রফিক খান কবির লাবু, ড্যাব মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সাধারণ সম্পাদক ডাঃ আরেফিন রঞ্জু এবং সভাপতি ডাঃ মোঃ ফারুক হোসেন। এছাড়া বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির সভাপতি মোঃ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ হানিফ সহ কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বক্তারা শহীদ রাষ্ট্রপতির অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর আত্মার চিরশান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
