ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
আইসিবি ইসলামিক ব্যাংকের এমডিকে সরিয়ে দেওয়া হলো
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 20 December, 2024, 5:03 PM

আইসিবি ইসলামিক ব্যাংকের এমডিকে সরিয়ে দেওয়া হলো

আইসিবি ইসলামিক ব্যাংকের এমডিকে সরিয়ে দেওয়া হলো

এক দশক পর আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন মুখ এসেছে। অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহ এর পুনর্নিয়োগের আবেদন বিবেচনা করেনি কেন্দ্রীয় ব্যাংক। ‘আমানতকারীদের স্বার্থ রক্ষা ও যথাযথ ব্যবস্থাপনার’ স্বার্থে সাময়িকভাবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মজিবুর রহমানকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য জানান। ব্যাংকের কর্মকর্তারা বুধবার বিক্ষোভ করে সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিক বিন আবদুল্লাহকে পদ ছেড়ে দেওয়ার দাবি জানান। এরপর বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক নতুন এমডি নিয়োগ দেয়।

এ নিয়োগ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আইসিবি ইসলামী ব্যাংকের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং আমানতকারীদের আস্থা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সাময়িকভাবে পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান নিযুক্ত করা হলো।

তিনি এই দায়িত্ব পালনের করতে ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংক থেকে বিযুক্ত হবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status