ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, শূন্য পদ ৩৬৮৮
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 November, 2024, 4:37 PM

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, শূন্য পদ ৩৬৮৮

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, শূন্য পদ ৩৬৮৮

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিকালে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এবারের বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে। শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

এবারের বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

৪৭তম বিসিএসের বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status