ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
যমুনায় বিএনপির প্রতিনিধিদল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2024, 7:15 PM

যমুনায় বিএনপির প্রতিনিধিদল

যমুনায় বিএনপির প্রতিনিধিদল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যমুনায় গেছেন বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় যমুনায় প্রবেশ করেন তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান। তিনি জানান, প্রতিনিধিদলে আরও আছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।

তিনি আরও জানান, দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু সিরাজগঞ্জে থাকায় বৈঠক উপস্থিত থাকতে পারেননি।

জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বর্তমান পরিস্থিতি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করবে বিএনপির প্রতিনিধিদল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status