|
এইউএপি'র ১৭তম সাধারণ অধিবেশনে ড. মো. সবুর খানের উদ্বোধনী বক্তব্য
নতুন সময় ডেস্ক
|
![]() ছবি: এইউএপি- এর ১৭ তম সাধারণ সম্মেলনের উদ্বোধনী মঞ্চে অন্যান্য অতিথিদের সঙ্গে ড. মো. সবুর খান। এসময় তিনি সংগঠনটির সভাপতি হিসেবে উদ্বোধনী বক্তব্যও প্রদান করেন। ![]() এইউএপি'র ১৭তম সাধারণ অধিবেশনে ড. মো. সবুর খানের উদ্বোধনী বক্তব্য ১৮-২০ নভেম্বর, ২০২৪ তারিখে ভারতের ভোপালের জাগরণ লেকসিটি ইউনিভার্সিটিতে (জেএলইউ) "দ্য প্যারাডাইম শিফট ইন হায়ার এডুকেশন: ভ্যালুজ অব লাইফ" শিরোনামে অনুষ্ঠিত এই আয়োজনের উদ্বোধনী বক্তব্য দেন ড. মো. সবুর খান। এছাড়া সম্মেলনটি উদ্বোধন করেন ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। তিনি উচ্চশিক্ষার উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে এইউএপি-এর প্রচেষ্টার প্রশংসা করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী শ্রী রাজেন্দ্র শুক্লা। ড. মো. সবুর খান তার উদ্বোধনী বক্তব্যে এইউএপি-এর এই সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং উচ্চশিক্ষার উন্নয়নে বৈশ্বিক সহযোগিতা, উদ্ভাবন এবং স্থায়িত্ব নিশ্চিত করতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। এছাড়া সম্মিলিতভাবে নিজেদের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণের ব্যাপারেও তিনি জোর দেন। এছাড়া উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে যথাযথ মূল্যবোধ ও দক্ষতা অর্জন যেন নিশ্চিত হয়, সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখবার আহ্বান জানান তিনি। সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার জন্য এই প্রজন্মের শিক্ষার্থীদের গুরুত্ব ও তাদেরকে সে জন্য প্রস্তুত করে তোলার ব্যাপারে নীতিনির্ধারকদের আরও কাজ করার পরামর্শ দেন ড. খান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা, যেমন জাগরণ লেকসিটি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর এবং এইউএপি-এর প্রথম সহ-সভাপতি হরি মোহন গুপ্ত; রোমানিয়ার ডানুবিয়াস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট এবং এইউএপি-এর দ্বিতীয় সহ-সভাপতি ড. অ্যান্ডি পুসকা; এবং এইউএপি-এর সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. অনুপ স্বরূপ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
ওয়ারিশ আত্মসাৎ করে ওরা জান্নাতের আশায় ধর্মের গান গায়!শাহীন মির্জা
রাজেন্দ্রপুরে ইকরা হিফজুল কোরআন মাদরাসার পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
