|
শেখ হাসিনাসহ ফ্যাসিবাদী দলের নেতাদের ‘প্রতীকী ফাঁসি’
নতুন সময় ডেস্ক
|
![]() শেখ হাসিনাসহ ফ্যাসিবাদী দলের নেতাদের ‘প্রতীকী ফাঁসি’ সোমবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ ‘প্রতীকী ফাঁসি’ কার্যকর করেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক জনতা। অন্য নেতারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও জাতীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ফাঁসির মঞ্চের পর্দা উন্মোচন করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। প্রতীকী ফাঁসি শেষে তিনি বলেন, আওয়ামী লীগ যেকোনো প্রক্রিয়ায় পুনরায় ফিরে আসতে চাইছে। যারা গণহত্যা করেছে, গুম-খুন করেছে ও তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। তাদের মধ্যে যারা এমপি মন্ত্রী হয়েছে, তাদের বিচার করতে হবে। তিনি বলেন, আমলাতান্ত্রিক, ব্যবসায়িক, আইনি সব অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোসরদের সমূলে উৎপাটন করতে হবে। ২৪-এর গণআন্দোলনে ছাত্র-জনতা হাত, পা, চোখ হারিয়েছে। মা-বাবা, ভাই-বোন, স্বামী-সন্তান হারিয়েছে। তারা কোনোদিন ফিরে আসবে না। তাহলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি কীভাবে ফিরে আসবে? আমরা গণঅভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি করতে পারি না।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
