|
জীবিত থাকা হামাসের সবশেষ শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের
নতুন সময় ডেস্ক
|
![]() জীবিত থাকা হামাসের সবশেষ শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের নিহত হামাসের ওই নেতার নাম ইজ আল দিন কাসাব। শুক্রবার (১ নভেম্বর) তাকে হত্যার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের দাবি, খান ইউনিসে বিমান হামলা চালিয়ে কাসাবকে হত্যা করা হয়েছে। নিহত কাসাব অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সাথে সমন্বয়কারী হামাসের জীবিত থাকা সবশেষ শীর্ষ নেতা। কাসাবের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ইতোমধ্যে শোক জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানায়, একই হামলায় কাসাবের সাথে থাকা আয়মান আয়েশ নামের আরেক হামাস সদস্যেরও প্রাণ গেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
