ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
টাঙ্গাইলে পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন
মোহাম্মদ সিরাজ আল মাসুদ ,টাঙ্গাইল
প্রকাশ: Saturday, 26 October, 2024, 9:06 PM

টাঙ্গাইলে পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এছাড়াও প্রভাব খাটিয়ে ড্রেনের মুখ বন্ধ করায় বছর জুড়ে পানি নিষ্কাশন না হওয়ায় পচা দুর্গন্ধ ও মশার উৎপাদন হচ্ছে। এতে হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 


শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় জনদুর্ভোগ লাঘবে ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে। ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. হাসমত আলী, ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উপদেষ্টা জয়নাল আবেদীন, সদস্য নীরব হাসান কাওছার, মো. মারুফ সিদ্দিকী প্রমুখ। এ সময় স্থানীয় এলাকাবাসী, মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ড্রেনের মুখ বন্ধ করায় প্রায় তিন বছর ধরে সারা বছরই চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়াও ইতোপূর্বে ড্রেনের কাজ করার কথা হলে সাবেক কাউন্সিলর সেই ড্রেনটি পার্শ্ববর্তী বোয়ালী এলাকায় করেছেন। আমরা পৌর নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের স্থানীয় বাসিন্দা, স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ আশপাশের প্রায় আট হাজার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে দুর্ভোগ লাঘবে ব্যবস্থা না নিলে পৌরসভা ঘেরাওসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status