ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ঘূর্ণিঝড় ‘দানা’ প্রভাবে বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 October, 2024, 1:43 PM

ঘূর্ণিঝড় ‘দানা’ প্রভাবে বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘দানা’ প্রভাবে বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবের কারণে ঢাকা থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। বিআইডব্লিউটিএ জানায়, ঘূর্ণিঝড় দানার প্রভাবে সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত ও নদী বন্দরগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ বরিশালের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এতে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হলেও ঢাকা-বরিশাল রুটের লঞ্চ চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আবহাওয়া পরিস্থিতি বুঝে ঢাকা-বরিশাল রুটের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকে বরিশালে বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা। বৃষ্টির কারণে অনেকেই প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতে পারছেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status