ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৭ মাঘ ১৪৩২
কুড়িগ্রামে পৃথক দুইটি অভিযানে ২২৭ বোতল বিদেশি মদ উদ্ধার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 13 October, 2024, 1:29 PM

কুড়িগ্রামে পৃথক দুইটি অভিযানে ২২৭ বোতল বিদেশি মদ উদ্ধার

কুড়িগ্রামে পৃথক দুইটি অভিযানে ২২৭ বোতল বিদেশি মদ উদ্ধার

রৌমারী ও কচাকাটা থানার পুলিশ পৃথক দুইটি অভিযানে ২২৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে 

গতকাল ১২ অক্টোবর কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্র জানায়, কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম ১১ অক্টোবর দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সদর ইউনিয়নের দক্ষিন ইজলামারী  এলাকায় ডোবা জমি থেকে ১৮১ বোতল বিদেশি মদ উদ্ধার করে। অপরদিকে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা পুলিশশের একটি চৌকস টিম ওইদিন বিকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী এলাকায় একটি বাঁশ বাগানের ভিতর থেকে ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে। পৃথক এই ঘটনায় উভয় থানার পুলিশ পৃথক দুইটি অভিযানে ২২৭ বোতল বিদেশি মদ উদ্ধার করতে সক্ষম হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী বলেন, উক্ত বিষয়ে রৌমারী ও কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষে অভিযান অব্যহত রয়েছে বলে জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status