|
বলিভিয়ায় ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা ঘোষণা
নতুন সময় ডেস্ক
|
![]() বলিভিয়ায় ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা ঘোষণা রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। দাবানল মোকাবিলায় আন্তর্জাতিক সমর্থন চেয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী এডমুন্ডো নোভিলো বলেছেন, জাতীয় জরুরি অবস্থা ঘোষণার এই পদক্ষেপ দেশটিকে দ্রুত আন্তর্জাতিক সমর্থন সমন্বয় করার সুযোগ দেবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বলিভিয়া ২০১০ সালের পর থেকে সবচেয়ে বেশি সংখ্যক দাবানল দেখেছে। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চলতি বছর দাবানলে বলিভিয়ায় অন্তত ৩০ লাখ হেক্টর (৭৫ লাখ একর) জমি পুড়ে গেছে। অনাবৃষ্টির জেরে গত জুলাই মাসে অস্বাভাবিকভাবে দাবানলের মৌসুম শুরু হওয়ার পর লাতিন আমেরিকার দেশগুলো এখনো এই মৌসুমের মধ্যে রয়েছে। যা আগামী আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিস্তৃত। বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স বলেছেন, ব্রাজিলিয়ান বিশেষজ্ঞদের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টার সমন্বয় করতে সান ইগনাসিও ডি ভেলাস্কোতে পৌঁছেছে। সম্প্রতি কয়েকটি বড় দাবানলে ব্রাজিলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যামাজন রেইনফরেস্টে রেকর্ড খরার পর দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে দেশটিতে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
ওয়ারিশ আত্মসাৎ করে ওরা জান্নাতের আশায় ধর্মের গান গায়!শাহীন মির্জা
রাজেন্দ্রপুরে ইকরা হিফজুল কোরআন মাদরাসার পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
