ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩
কর্ণফুলীতে উল্টো পথে আসা এস আলম বাসের ধাক্কায় সিএনজি উল্টে হতাহত ৪
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 21 August, 2024, 9:59 PM

কর্ণফুলীতে উল্টো পথে আসা এস আলম বাসের ধাক্কায় সিএনজি উল্টে হতাহত ৪

কর্ণফুলীতে উল্টো পথে আসা এস আলম বাসের ধাক্কায় সিএনজি উল্টে হতাহত ৪

চট্টগ্রামের কর্ণফুলীতে উল্টো পথে আসা এস আলম বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা। এ ঘটনায় সিএনজি চালকসহ গুরুতর আহত হয়েছেন ৪ জন।  

বুধবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বড়উঠান (০৯ নম্বর ওয়ার্ড) ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় উল্টো পথ দিয়ে (রং সাইড) আসা দ্রুতগামী এস আলম পরিবহন (চট্টমেট্টো - ব ১১-১৫৯০) বাসটি সিএনজিকে সজোরে ধাক্কা মারে। এতে সাতকানিয়া এলাকার সিএনজি চালক ফয়েজ আহমেদসহ (৪০) ৪ জন আহত হন। 

তাদের মধ্যে বাকি তিন জনই ছিলেন সিএনজির যাত্রী। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। বাসটি আনোয়ারা চাতরী চৌমুহনী থেকে চট্টগ্রাম শহরে এবং সিএনজি অটোরিকশাটি উপজেলার মইজ্জ্যারটেক থেকে চাতরী চৌমুহনী যাচ্ছিল বলে জানা গেছে। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বলেন, আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status