ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
কর্ণফুলীতে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির চেক পেলো ৩১ জন নারী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 21 August, 2024, 9:27 PM

কর্ণফুলীতে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির চেক পেলো ৩১ জন নারী

কর্ণফুলীতে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির চেক পেলো ৩১ জন নারী

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৩১ জন নারী কর্মীদের মাঝে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির চেক বিতরণ করা হয়েছে।

পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-০৩ শীর্ষক প্রকল্পের (আরইআরএমপি) নারী কর্মীদের জমাকৃত সঞ্চয়ী প্রায় ৩৭ লক্ষ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

বুধবার (২১ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মাসুমা জান্নাত। 

উপজেলা প্রকৌশলী মো. জাহেদুল আলম চৌধুরী সভাপতিত্বে এবং চট্টগ্রাম জেলার RERMP- 3 এর সহকারী ট্রেনিং অফিসার মো. সাদ্দাম হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে উপজেলা প্রকৌশল কার্যালয়ের কার্য সহকারী, কেমিউনিটি অর্গনাইজার তুতুল বাহার খানম উর্মিসহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান ও পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের নারী কর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status