ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
৩ বার গর্ভপাত করান অভিনেত্রী স্ত্রী, প্রকাশ্যে আনেন সম্রাট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 21 August, 2024, 8:54 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 21 August, 2024, 8:56 PM

৩ বার গর্ভপাত করান অভিনেত্রী স্ত্রী, প্রকাশ্যে আনেন সম্রাট

৩ বার গর্ভপাত করান অভিনেত্রী স্ত্রী, প্রকাশ্যে আনেন সম্রাট

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক বাইক আরোহীকে গুরুতর আহত করার অভিযোগ গ্রেপ্তার হয়েছেন ওপার বাংলার টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়।

মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। সেখানে থেকে জামিনে মুক্ত হন সম্রাট। 

তবে এবারই প্রথম নয়, এর আগেও চর্চায় ছিলেন সম্রাট ও তার স্ত্রী অভিনেত্রী ময়না মুখোপাধ্যায়। বিয়ের পর তিনবার গর্ভপাত করিয়েছিলেন অভিনেতার স্ত্রী। বিষয়টি নিজেরাই প্রকাশ্যে এনে কটাক্ষের শিকার হন তারকা দম্পতি। 


টলিউড সুপারস্টার জিতের ‘ইসমার্ট জোড়ি’-তে প্রতিযোগী হয়ে অংশ নিয়েছিলেন সম্রাট ও ময়না। এই নন-ফিকশন শোয়ের একটি পর্বে আবেগপ্রবণ হয়ে তারা শেয়ার করেন যমজ সন্তানের জন্ম দেওয়ার আগে তিনবার গর্ভপাতের গল্প। 


সম্রাট বলেন,  ‘প্রথমবার যখন ময়না অন্তঃসত্ত্বা হয়েছিল, আমাদের অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ ছিল। আমরা তখন বাবা-মায়ের থেকে আলাদা থাকছিলাম। যে কারণে ওই একটা ঘরে সন্তানকে বড় করা খুব কঠিন ছিল।’

অভিনেতা জানান, দু'বার পরিকল্পনা ছাড়াই ময়না অন্তঃসত্ত্বা হন এবং আর্থিক কারণেই মূলত গর্ভপাত করান তিনি। তবে তৃতীয়বার তারা কনট্র্যাক্টে ছিলেন, ফলে সে সময়ও বাচ্চা নিতে পারেননি।

এরপর জিৎ তাকে প্রশ্ন করেন, কোন বার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল ময়নার। উত্তরে তিনি বলেন, ‘তৃতীয়বার গর্ভপাত করানোর সময় আমার খুব কষ্ট হয়েছিল, মনে একটা বিষয় চলছিল, আমার জীবনে কি এমনটাই ঘটতে থাকবে? আমি কি কোনওদিন নিজের সন্তানের মুখ দেখতে পাবো না? কারণ বারবার এমন শারীরিক পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে ভবিষ্যতে হয়ত আমি মা নাও হতে পারি।’

যদিও এরপর এই দম্পতি যমজ সন্তানের বাবা-মা হয়েছেন। এরই মধ্যে সম্রাটের গ্রেপ্তারের খবর তাদের দাম্পত্য জীবনের অতীতের সেই খবর ফের টেনে এনেছে।

প্রসঙ্গত, টলিপাড়ার চেনা মুখ সম্রাট ও ময়না দু'জনেই। সম্রাটের নিজের নৃত্য ও অভিনয়ের প্রশিক্ষণ কেন্দ্র আছে। তিনি বিভিন্ন অভিনয় কর্মশালাও করেন। যার দেখভাল করেন ময়নাও। বর্তমানে সম্রাটকে দেখা যাচ্ছে 'আকাশ কুসুম' ধারাবাহিকে। অন্যদিকে ময়নাকে দেখা যাচ্ছে 'রোশনাই' মেগা সিরিয়ালে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status