ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
তেঁতুলিয়ায় ইউপি মেম্বারের বিরুদ্ধে জমি দখল ও মিথ্যা মামলার হয়রানির প্রতিবাদে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 21 August, 2024, 6:48 PM

তেঁতুলিয়ায় ইউপি মেম্বারের বিরুদ্ধে জমি দখল ও মিথ্যা মামলার হয়রানির প্রতিবাদে মানববন্ধন

তেঁতুলিয়ায় ইউপি মেম্বারের বিরুদ্ধে জমি দখল ও মিথ্যা মামলার হয়রানির প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ের তেঁতুলিয়া  উপজেলার দেবনগড় ইউনিয়নের দলুয়াগছ  গ্রামে সকিন আলী,  নুরল হক, আব্দুল খালেক, সিদ্দিক ও সুফিয়া বেগমের প্রায় ২ একর জমি জোরপূর্বক দখল ও ঘর রাস্তা নির্মাণ, কৃষি ক্ষেতে জবরদস্তি  আবাদ করা ও মিথ্যা মামলা দিয়ে মানুষকে  হয়রানির করার  প্রতিবাদে মানববন্ধন করেছে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দারা। 

বুধবার  (২১ আগস্ট ) সকালে দলুয়াগছ  সড়কের জামে মসজিদের সামনে  এ মানববন্ধন করেন। 

এসময় ওই এলাকার ভুক্তভোগীরা স্থানীয় ওয়ার্ড মেম্বার মোজাফফরের বিরুদ্ধে অন্যায়ভাবে ঘর নির্মাণ, রাস্তা নির্মাণ কৃষি ক্ষেতে আবাদ করা এবং  মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে ফাঁসানোর অভিযোগ  করেন তারা। ভুক্তভোগীরা বলেন দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে  হয়রানি করে আসিতেছে।

এ মানববন্ধনে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডবাসী  ও ভুক্তভোগীর  আত্মীয়স্বজন ও গ্রামবাসী অংশ নেন। 

বীর মুক্তিযোদ্ধা সকিন আলী জানান, ৭৫ শতক জমি  মোজাফ্ফর মেম্বার গায়ের জোরে কৃষি আবাদ করে আসিতেছে ইউপি সদস্য হওয়ার পর থেকে। একই প্রসঙ্গের কথা সবাই  জানায়।

কামাল হোসেন জানান,৭৫ শতক জমি  ২ বছর পূর্বে ২৫ শতক আগস্ট মাসে জবরদস্তি করে জমিটি দখল করে নেয়। ওই ইউনিয়নে বিচার দেওয়া হলে সেটা ধামাচাপা দেন মেম্বার।

আব্দুল জলিল জানান, ওই মেম্বারের ২ টি মামলার ওয়ারেন্ট চলমান আছে, তাকে গ্রেফতার করা হচ্ছে  না। দেদারসে ঘুরাফেরা করছে জনসম্মুখে। অতি শিঘ্রই তাকে গ্রেফতার করা হলে উপকৃত হবেন এলাকাবাসী। 

ভুক্তভোগী সিদ্দিক জানান, আমার জমির উপর দিয়ে রাস্তা করা হয়েছে।  আমি কোন বিচার পাচ্ছি না। এ ব্যাপারে ইউপি মেম্বার মোজাফফর  বলেন, এই জমি গুলো আমাদের পৈত্রিক ও ক্রয়কৃত।  যথেষ্ট পরিমাণ সঠিক  কাগজপত্র রহিয়াছে। 




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status