|
নসরুল হামিদের ভবনে রাতভর অভিযান, একাধিক ভল্ট জব্দ
নতুন সময় প্রতিবেদক
|
![]() নসরুল হামিদের ভবনে রাতভর অভিযান, একাধিক ভল্ট জব্দ মঙ্গলবার (২০ আগস্ট) মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। অভিযানের সময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রাতভর চলমান অভিযানে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়েছে। এ সময় ছাত্র-জনতার আন্দোলন দমাতে বিপুলসংখ্যক অর্থায়ন এই ভবনটি থেকেই যায় বলে অভিযোগ করেন নুর। এ ঘটনার তথ্য ও প্রমাণ জোগাড় করতেই অভিযান চালানো হয় ভবনের ফ্লোরগুলোতে। তবে অভিযানের খবরে আইনশৃঙ্খলা বাহিনীর কালক্ষেপণের অভিযোগ তাদের। এদিকে মঙ্গলবার নসরুল হামিদ বিপু ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
মিজানুর রহমান দেওয়ান: সাফল্যের সংজ্ঞায় যিনি খুঁজেছেন মানুষ, নেতৃত্ব ও পরিবর্তনের শক্তি
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ
সোনারগাঁওয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা,মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী জবি ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসেত
