ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
রায়পুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাহমুদ সানি,রায়পুর
প্রকাশ: Tuesday, 20 August, 2024, 7:58 PM

রায়পুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রায়পুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রায়পুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলা  ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি রায়পুর বাসস্ট্যান্ড শুরু করে বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে শহীদ ওসমান সত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ফয়সাল   সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের — রায়পুর উপজেলা সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, পৌর  সভাপতি ও সাবেক মেয়র এবিএম জিলানী,উপজেলা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম আলমাস, সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক নুরে আলম মামুন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম  মিস্টার , পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন মিয়াজী, সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপ্লব, উপজেলা  তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির এনাম চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয়, সদস্য সচিব রিফাত, প্রমুখ।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status