ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
রাণীশংকৈলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু !
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Tuesday, 20 August, 2024, 7:51 PM

রাণীশংকৈলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু !

রাণীশংকৈলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু !

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রায়হান আলী (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত রায়হান উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর গ্রামের আশাদুল হকের ছেলে এবং পদমপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র। 


প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল সাড়ে ১১ টার দিকে রায়হান আলী ও তার ভাই  ট্রাক্টর ড্রাইভার, রিয়াজ ট্রাক্টর চালিয়ে যাদুরাণী বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলো। রাণীশংকৈল-হরিপুর মহাসড়কের রামপুর ব্রিজ সংলগ্ন এলাকায়  পৌঁছালে সেখানে ড্রাইভার রিয়াজের এর পাশে বসে থাকা রায়হান আলী গাড়ি চলন্ত অবস্থায় হঠাৎ গাড়ির বগিতে যাওয়ার চেষ্টা করলে পা পিছলে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। 


রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায়। এডিএম এর অনুমতি সাপেক্ষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status