|
রাঙ্গামাটির বাঙ্গালহালিয়া বাজারে উত্তেজনা, এমএনপির ক্যাম্পে আগুন
নতুন সময় প্রতিবেদক
|
|
রাঙ্গামাটির বাঙ্গালহালিয়া বাজারে উত্তেজনা, এমএনপির ক্যাম্পে আগুন পরে বিক্ষুব্ধ জনতা বাঙ্গালহালিয়া বাজারের পূর্বপাশে অবস্থিত মগ ন্যাশনাল পার্টির (এমএনপি) ক্যাম্পে আগুন দেয়। এসময় ক্যাম্পে থাকা এমএনপির সদস্যরা সেখান থেকেও পালিয়ে যায়। এরপর উত্তেজিত জনতাকে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সেনাসদস্য নিবৃত্ত করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে চন্দ্রঘোনা থানা পুলিশও। বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি, বাঙ্গালহালিয়া এলাকা থেকে মগ ন্যাশনাল পার্টি-এমএনপিকে উচ্ছেদ করতে হবে এবং এমএনপির পূর্বের অত্যাচারের বিচার নিশ্চিত করা। এ নিয়ে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে অস্বস্তি ছিল মঙ্গলবার হাটবারের দিন ব্যবসায়ীকে মারধরের ঘটনায় তারা বিক্ষুব্ধ হন। চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম বলেন,মঙ্গলবার সকাল ৭টার দিকে বাঙ্গালহালিয়া বাজারে অতিরিক্ত চাঁদা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধর করে এমএনপির লোকজন। পরে বাজারের ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর বিক্ষুব্ধ জনতা এমএনপির একটি ক্যাম্পে আগুন দেয় এবং ব্যবসায়ীরা বাজারে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেন। ওসি জানান,পরিস্থিতি শান্ত করে আমরা বিকেলে ঘটনাস্থল থেকে ফিরেছি। মারধরের ঘটনায় আহত ব্যবসায়ী আজিজ সওদাগরকে হাসপাতালে নেয়া হয়েছে। রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, সকালে বাঙ্গালহালিয়া বাজারে এক ব্যবসায়ীকে দুষ্কৃতিকারীরা মারধর করে। পরে সেখানে উত্তেজনা দেখা দেয়। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
