ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
৪৯৪ উপজেলায় ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 19 August, 2024, 9:38 PM

৪৯৪ উপজেলায় ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ

৪৯৪ উপজেলায় ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ

৪৯৪ উপজেলার সব ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


এতে বলা হয়, উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ঘ প্রয়োগ করে এসব ভাইস চেয়ারম্যান ও সব মহিলা ভাইস চেয়ারম্যানকে উপজেলা পরিষদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।



এর আগে সারাদেশে স্থানীয় সরকার বিভাগের আরও ৮৮৮ জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়েছে। সেই সঙ্গে ৮৯৮ জনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশনে ১২ জন, জেলা পরিষদে ৬১ জন, উপজেলা পরিষদে ৪৯৫ জন ও পৌরসভায় ৩৩০ জন প্রশাসক নিয়োগ পেয়েছেন।


রোববার (১৮ আগস্ট) ও সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এসব অপসারণ ও নিয়োগ দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status