|
দুধের সঙ্গে যেসব খাবার খেলে মহাবিপদ!
নতুন সময় প্রতিবেদক
|
![]() দুধের সঙ্গে যেসব খাবার খেলে মহাবিপদ! মনে রাখতে হবে, শরীরের পুষ্টির জন্য দুধ খাওয়া জরুরি। রাতে ঘুমাতে যাওয়ার আগে এক কাপ দুধ খাওয়া অবশ্যই দরকার। তবে ভুল করে যদি দুধের সঙ্গে কিছু খাবার খেয়ে থাকেন তবে অনেক শারীরিক সমস্যা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক দুধের সঙ্গে কোন কোন খাবার খাওয়া যাবে না। দুধ ও কলা স্বাস্থ্য সচেতনতা রয়েছে, এমন মানুষের কাছে প্রিয় পানীয় দুধ আর কলার মিল্কশেক। কিন্তু এই দুই প্রোটিন সমৃদ্ধ খাবার একসঙ্গে খেলে পেট ফুলে যেতে পারে। দুধের সঙ্গে কলা হজম করা একটু কঠিন। তাই পরামর্শ দেওয়া হয় দুটো খাবার আলাদা করে খেতে। দুধ ও মাছ মাছ ও দুধ দুটোই প্রোটিন সমৃদ্ধ খাবার। এটিও একসঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে। মাছ প্রাণিজ প্রোটিন হলেও দুধের সঙ্গে খেলে তা নষ্ট করে দিতে পারে শরীরের ভারসাম্য। কারণ কিছু মাছ রয়েছে, যেগুলো শরীর উষ্ণ করে দেয়। যা খেলে পেট ফোলা, অ্যালার্জি হতে পারে। দুধ ও টক রসালো ফল দুধের সঙ্গে টক জাতীয় ফল যেমন লেবু বা কমলালেবু খেতে বারণ করা হয়। এই জাতীয় ফলে সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি থাকে। এগুলো দুধের সঙ্গে মিশে অম্বল, বুক জ্বালা, পেট ব্যথা সৃষ্টি করতে পারে। দুধ ও ফুটি ফুটি বা মেলন জাতীয় ফলও দুধের সঙ্গে খাওয়া উচিত নয়। এই জাতীয় ফলে থাকে মূত্রবর্ধক উপাদান। এই ফল যদি দুধের সঙ্গে মিশ্রিত হয় তাহলে দুধে উপস্থিত ফ্যাট ও জোলাপ জাতীয় উপাদানের সঙ্গে মিশে সমস্যা তৈরি করতে পারে। এই দুটো খাবার একসঙ্গে খেলে অ্যালার্জি ও ডায়রিয়া হতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
