ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান সাবেক মেয়র আতিক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 19 August, 2024, 6:48 PM

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএন

নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান সাবেক মেয়র আতিক

নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান সাবেক মেয়র আতিক

সিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম গুলশান ২ নম্বরে প্রধান কার্যালয়ে এসেছেন, এমন খবরে ডিএনসিসি ভবন ঘেরাও করে সাধারণ মানুষ। এসময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে নিরাপদে বের হয়ে যান।

রোববার (১৮ আগস্ট) রাতে গুলশানে নগর ভবনে এ ঘটনা ঘটে।

ডিএনসিসির সচিব দপ্তর সূত্রমতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ডিএনসিসি সাবেক মেয়র আতিকুল ইসলাম। কিন্তু রোববার রাত সাড়ে ৮টায় হঠাৎ তিনি নগর ভবনে যান। আতিকুল ইসলাম নগর ভবনে এসেছেন, এমন খবরে স্থানীয় কিছু লোকজন এসে বিক্ষোভ করছিল। মূলত, মেয়রের অপসরণের দাবিতে তারা সেখানে একত্রিত হয়েছিল। বিক্ষোভকারীরা একত্রিত হচ্ছে বুঝতে পেরে তিনি আগেই চলে যান।

এ বিষয়ে জানতে মেয়র আতিকুল ইসলামের মোবাইল ফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। এছাড়া, সোমবার (১৯ আগস্ট) ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামসহ দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status