ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করায় খানসামায় আনন্দ মিছিল
নুর-আনিন,খানসামা
প্রকাশ: Monday, 19 August, 2024, 4:49 PM

উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করায় খানসামায় আনন্দ মিছিল

উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করায় খানসামায় আনন্দ মিছিল

দেশের ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। 

সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ দিয়েছে। আদেশে বলা হয়, অপসারণকৃত উপজেলা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। আনন্দ মিছিলে এলাকাবাসী যোগ দেন।

সোমবার দুপুরে জেলা পরিষদের ডাক বাংলো থেকে মিছিলটি বেরিয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক সাইয়েদ বুলবুল, উপজেলা বিএনপির সদস্য আব্দুল জলিল। ইসলামসহ আরো অনেকে।

বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের শাসনামলে অবৈধ নির্বাচনে নির্বাচিতদের অপসারণ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ। তারা আমাদের দাবি মেনে নিয়েছে। এর আগে সকালে উপজেলা পরিষদের গেটে শক্ত অবস্থান গ্রহণ করেন তারা। নেতাকর্মীরা জানিয়েছেন, কোনভাবেই উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা ভিতরে প্রবেশ করতে পারে। এ দিন তারা অফিসে আসেনি বলে জানা যায়। এর আগে গত রোববার বিকেলে তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের রুমে তালা মেরে দিয়ে তাদের অপসারণের দাবিতে মানববন্ধন করে। সেই সঙ্গে উপজেলা থেকে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status