ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
টাঙ্গাইলে সাবেক মন্ত্রী এমপিসহ ২০৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা
মোহাম্মদ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল
প্রকাশ: Monday, 19 August, 2024, 4:31 PM

টাঙ্গাইলে সাবেক মন্ত্রী এমপিসহ ২০৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

টাঙ্গাইলে সাবেক মন্ত্রী এমপিসহ ২০৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে স্কুলছাত্র মো. মারুফ মিয়া নিহত হওয়ার ঘটনায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ টাঙ্গাইলের সাবেক ছয় এমপির নামে হত্যা মামলা করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) রাতে সদর থানায় মামলাটি করেছেন নিহত মারুফের মা মোরশেদা।
মামলায় ৫৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি খান আহমেদ শুভ, টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইল-৪ আসনের সাবেক এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সহসভাপতি আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরণ, পরিবেশ বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ফারুক, দপ্তর সম্পাদক মো. খোরশেদ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, উপদপ্তর সম্পাদক আনন্দ মোহন দে, আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান সোহেল, আব্দুর রৌফ, যুবলীগ নেতা আতিকুর রহমান মোরশেদ, ফারুক হোসেন মানিক, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ এবং গোলাম কিবরিয়া বড় মনি। মামলা রজ্জুর বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি লোকমান হোসেন গণমাধ্যমকে বলেন, শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status