|
চ্যাম্পিয়ন হয়ে লেভারকুসেনের মৌসুম শুরু
নতুন সময় ডেস্ক
|
![]() চ্যাম্পিয়ন হয়ে লেভারকুসেনের মৌসুম শুরু জার্মান রূপকথা লিখা লেভারকুসেন গত মৌসুমের শেষ ম্যাচে জার্মান কাপের ফাইনালে শিরোপা জিতে মাঠ ছেড়েছিল। এবার শুরুটাও হলো চ্যাম্পিয়ন হয়ে। গতকাল বে–অ্যারেনায় ম্যাচের ১১তম মিনিটেই ভিক্টর বোনিফেইসের গোলে এগিয়ে যায় লেভারকুসেন। অবশ্য ৪ মিনিটের বেশি এই লিড ধরে রাখতে পারেনি তারা। স্টুটগার্টকে সমতায় ফেরান এনজো মিলট। ৩৭তম মিনিটে বড় ধাক্কা খায় লেভারকুসেন। বিপজ্জনকভাবে প্রতিপক্ষ খেলোয়াড়কে ট্যাকল করতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মার্টিন টরিয়ের। এরপর ম্যাচের বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয়েছে লেভারকুসেনকে। স্টুটগার্ট ৬৩তম মিনিটে এগিয়ে যায়। এরপর ম্যাচে লেভারকুসেন যখন হারের অপেক্ষায়, তখনই গত মৌসুমের মতো ঘুরে দাঁড়ানোর উপাখ্যান লিখে ফিরে আসে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। প্যাটট্রিক শিকের গোলে ৮৮তম মিনিটে সমতায় ফেরে লেভারকুসেন। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ফল নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-৩ গোলে বাজিমাত করে লেভারকুসেন। এদিকে জাভি আলোনসো দায়িত্ব নেওয়ার পর এটি বায়ার্নের তৃতীয় শিরোপা। এর আগে বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপাও জিতেছিল তারা।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত অধ্যাপক ড. এম. আর. কবির
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
