ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলসে অগ্নিকান্ড, এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 July, 2024, 1:00 PM

চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলসে অগ্নিকান্ড, এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে

চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলসে অগ্নিকান্ড, এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস এর উৎপাদনের ২নং মেশিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুলাই) দিনগত রাত ১টায় মিলস চালু অবস্থায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

পরে কেপিএম মিলস এর অভ্যন্তরীন নিরাপত্তা বিভাগ ও কাপ্তাই ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। 

কেপিএম কারখানা সূত্র জানা যায়,অগ্নিকান্ডের ঘটনায় উৎপাদন মেশিনের বেল্ড পুড়ে গেছে পাশাপাশি কিছু কাঁচামাল, তৈরি কাগজ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরে বলে যাবে।

এদিকে কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে আমরা রাত ১টা ১৫ মিনিটের দিকে পৌঁছায় এবং ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা দুইটি মেশিনের ঘর্ষণে এই আগুনের সূত্রপাত হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status