|
আশ্রয়ণ প্রকল্পে চারা রোপণ ও মসজিদ উদ্বোধন করলেন এমপি সুলতানা নাদিরা
ইব্রাহীম খলীল, পাথরঘাটা
|
![]() আশ্রয়ণ প্রকল্পে চারা রোপণ ও মসজিদ উদ্বোধন করলেন এমপি সুলতানা নাদিরা শুক্রবার (১২ জুলাই) বেলা এগারোটার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ করা নতুন মসজিদ উদ্বোধন ও বেলা সাড়ে এগারোটার দিকে পাথরঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আশ্রয়ণ প্রকল্পের পুকুরের চারপাশে নারিকেল গাছের চারা রোপণ করেন এমপি সুলতানা নাদিরা। এসময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. এমাদুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন, চরদুয়ানী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহাম্মেদ সুজন, পৌর ছাত্রলীগের সভাপতি আহাম্মেদ শাহ্জাদাসহ আশ্রয় প্রকল্পের বিভিন্ন সমিতির সভাপতি-সাধারন সম্পাদক। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খান বলেন, এই হোগলাপাশা আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত সাধারণ মানুষের দীর্ঘদিনের আবদার ছিল একটি মসজিদ নির্মাণের। সেখানে সকল মুসল্লিরাদের নামাজ আদায় করার জন্য মসজিদ নির্মাণ করা হয়ছে। শুক্রবার বরগুনা-২ আসনের সংসদ সদস্য এমপি সুলতানা নাদিরা উপস্থিত থেকে সেই মসজিদটি উদ্বোধন করেছেন। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
