ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
‘সম্পর্ক নষ্ট করব কেন!’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 July, 2024, 2:47 PM

‘সম্পর্ক নষ্ট করব কেন!’

‘সম্পর্ক নষ্ট করব কেন!’

সর্বশেষ জামনগরে আম্বানির ছেলের প্রাক-বিয়ের অনুষ্ঠানে আদিত্যের সঙ্গে দেখা গিয়েছিল অনন্যা পাণ্ডেকে। কিন্তু সেই অনুষ্ঠান থেকে ফের সপ্তাহ না কাটতেই বিচ্ছেদের খবরে শিরোনাম হন তারা। এরপরই অনন্যার প্রিয় বান্ধবী সারা আলী খানের সঙ্গে আদিত্যর ঘনিষ্ঠতার চর্চা শুরু হয়। 

আদিত্য-সারার সম্পর্ক নিয়ে চলা গুঞ্জনের নেপথ্যে রয়েছে একটি ছবি! যে ছবিতে সাইফ কন্যার সঙ্গে পার্টিতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় অনন্যার প্রাক্তনকে। এরপরই বলাবলি শুরু হয়, অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ সিনেমায় জুটি বেঁধেছেন আদিত্য ও সারা। আর তাদের ঘনিষ্ঠতার জন্যই নাকি অনন্যার মন ভেঙেছে। যে কারণে দু-বছরের গভীর প্রেমের ইতি টেনেছেন আদিত্য-অনন্যা। 

যদিও অনেকে দাবি করেছিলেন, মতানৈক্যের জেরেই নাকি আলাদা পথ বেছে নিয়েছেন তারা। অন্যদিকে একসময় বিভিন্ন অনুষ্ঠান-পার্টিতে সারা-অনন্যা জুটির দেখা মিললেও বিচ্ছেদের পর তাদের সেভাবে দেখা যায়নি। যা নিয়ে দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেছিলেন নেটিজেনরা। 

তবে এবার সেই জল্পনার মুখে কুলুপ এঁটে দিলেন সারা-অনন্যা। সম্প্রতি এক অনুষ্ঠানে একফ্রেমে ধরা দিয়েছেন তারা। এমনকি হাসিমুখে পাপারাজ্জিদের জন্য একসঙ্গে পোজও দেন। এ সময় সারা বলেন, ‘আমাদের মাঝে দূরত্ব বাড়ার তো কোনো কারণ নেই। মনগড়া গল্প লিখলেই তো সব সত্য হয়ে যায় না। আমরা আগের মতোই আছি। কারো জন্য সম্পর্ক নষ্ট করব কেন!’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status