ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামে ৪০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 29 June, 2024, 9:40 PM

কুড়িগ্রামে ৪০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ৪০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে উলিপুরে ৪০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারি' কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রাম পুলিশের মিডিয়া সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম আজ ২৯ জুন রাতে উলিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের রায়পাড়া গ্রামস্থ উলিপুর টু থেতরাই গামী রাস্তা থেকে হোকডাঙ্গা বকসি পাড়ার মোঃ আশরাফুল ইসলাম (৩১), মোঃ জিহাদ হোসেন (১৯) এবং পতিলাপুর গ্রামের মোঃ জুয়েল রানা (২০) 'দেরকে ৪০ পিস ইয়াবা  ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।  তিনি এও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, এজন্য তিনি সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেছেন। তিনি আরও বলেন,
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে কুড়িগ্রাম জেলা পুলিশ সবসময় সজাগ রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status