|
নন্দীগ্রামে সিএনজি ও ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল প্রসূতির
নতুন সময় ডেস্ক
|
![]() নন্দীগ্রামে সিএনজি ও ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল প্রসূতির পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত বুধবার বগুড়া শহরের হেলথ সিটি ক্লিনিকে সিজারে জুথি খাতুনের কন্যা সন্তান হয়। সুস্থ প্রসূতিকে নবজাতকসহ তার মা এবং ভাই বগুড়া থেকে ভাড়ায় চালিত সিএনজিতে (থ্রি-হুইলার) বাড়ির পথে রওনা দেয়। সে সময় থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো। বাড়ির কাছাকাছি এসে পথিমধ্যে সড়াতলা এলাকায় সিএনজি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নবজাতকসহ সিজার করা প্রসূতি ছিটকে পড়েন। দুর্ঘটনায় প্রসূতির মা ও ছোট ভাই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে প্রসূতির মৃত্যু হয়। আহত দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে জিহাদের অবস্থা আশঙ্কাজনক। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম জানান, সড়ক দুর্ঘটনায় প্রসূতির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
