ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মসূচী ঘিরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 29 June, 2024, 9:12 PM

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মসূচী ঘিরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মসূচী ঘিরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

১১ অক্টোবর ২০২৪ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (who) এর আওতায় দেশের ৩৫ টি রাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অংশগ্রহণে স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির ভ্যানু নির্বাচন ও কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা এমপি, নারায়ণগঞ্জ ১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক এমপি,  স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম,স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আজিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভী ফেরদৌস, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  দীপক চন্দ্র সাহা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভুইয়া প্রমূখ।

পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল সেন সম্প্রতি রাসেল ভাইপার নামীয় সাপের উপদ্রবের আতঙ্ক বিষয়ে বলেন, সরকারী হাসপাতাল উপজেলা পর্যায়ে সাপের বিষ নিধনে এন্টিভেনম রয়েছে। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেও আছে । এ সময় স্থানীয় নেতাকর্মী ও স্বাস্থ্য কর্মকর্তার দাবীর মুখে মন্ত্রী আরও বলেন, রূপগঞ্জের এ স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান অত্যন্ত মনোরম পরিবেশে। যোগাযোগ ব্যবস্থাও ভালো। শীঘ্রই এটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরনের কাজ করবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status