|
ভারত থেকে ট্রেনের ২০০ বগি আনছে রেলওয়ে, ব্যয় ১৩০০ কোটি
নতুন সময় ডেস্ক
|
![]() ভারত থেকে ট্রেনের ২০০ বগি আনছে রেলওয়ে, ব্যয় ১৩০০ কোটি খোঁজ নিয়ে জানা যায়, এই মুহূর্তে রেলবহরে যাত্রীবাহী কোচ রয়েছে ১৯৪৩টি। যার ৫৫ শতাংশই মেয়াদ্দোত্তীর্ণ। এমন বাস্তবতায় কোচ সংকট দূর করতে এবং নতুন নির্মিত রেলপথে ট্রেন চালাতে উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় সোমবার (২০ মে) বিকেলে রেলভবনে ভারতীয় কোচ উৎপাদনকারী প্রতিষ্ঠান রাইটসের সঙ্গে ২০০টি ব্রডগেজ বগি কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পের চুক্তিমূল্য ধরা হয়েছ ১ হাজার ৩০০ কোটি টাকা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, রেলসচিব হুমায়ুন কবীর, মহাপরিচালক সরদার সাহাদাত আলী, ভারতীয় কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিত্তাল, ভারতীয় রেলওয়ের প্রোডাকশন ইউনিটের অতিরিক্ত সদস্য সঞ্জয় কুমার পংকজ ও ইউরোপীয় ইউনিয়নের হেড অব করপোরেশন মিচেল ক্রেজা ও রেলওয়ের কর্মকর্তারা। রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম জানান, চুক্তি স্বাক্ষরের ২০ মাসের মধ্যে কোচগুলো দেশে আসার কথা রয়েছে। এ সময় মন্ত্রী বলেন, রেলের জন্য আরও কোচ দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় সংখ্যক কোচ কেনার নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
