|
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ব্যাটারিচালিত রিকশা চলবে: ওবায়দুল কাদের
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ব্যাটারিচালিত রিকশা চলবে: ওবায়দুল কাদের ওবায়দুল কাদের জানান, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলার সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে ২২টি মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। মন্ত্রিসভা বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন তিনি। ওলামা লীগের কমিটির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসলাম ধর্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু যা করেছে অন্যরা কেউ তা করেনি। ওলামা লীগে অনেকে সাম্প্রদায়িক বক্তব্য দিয়েছে, যা আশা করিনি। দলের মধ্যে বিভেদ-কলহ চাই না। কমিটিতে সত্যিকারের আলেম থাকবে, টাউট-বাটপার যেন না আসে তা দেখতে হবে। ধর্ম ব্যবসায়ী, চাঁদাবাজদের দলে ঠাঁই নেই। ওবায়দুল কাদের বলেন, গাজীপুরে কমিটি না দিয়ে সম্মেলন কেন, শৃঙ্খলা বিরোধী কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ৪-৫ জনের কমিটি চাই না, মশারির মধ্যে মশারি টাঙানো যাবে না। লীগের সঙ্গে কাজ করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলতে হবে। শৃঙ্খলা মেনে চলতে হবে। দলের ভাবমূর্তি নষ্ট করলে কাউকে ছাড় নয়। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দেশকে মগের মুল্লুক বানিয়েছিল বিএনপি, ৬২ হাজার নেতাকর্মীদের জেলে রেখেছিল। চোখ বেঁধে কারাগারে নেওয়া হয়েছিল। টেনেহিঁচড়ে কোর্টে হাজির করা হয়েছিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রামে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত
দক্ষতা, প্রযুক্তি ও সবুজ ক্যাম্পাসে জোর: ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন জাতীয় বিশ্ববিদ্যালয়ের
